বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কবির নেওয়াজ রাজ ।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় কবির নেওয়াজ রাজ বলেন, আলমগীর মহিউদ্দিন ভাই সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন,তিনি ছিলেন সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র । তিনি সাংবাদিকতা পেশায় অনেকের নিকট অনুসরণীয় ব্যক্তি যা আজীবন স্মৃতি হয়ে থাকবে।