প্রকাশের সময়: ২৭ আগস্ট, ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আজ বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আট সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদেরকে সুচিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। 

আহতরা হলেন- ডিএমপি'র রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387