প্রকাশের সময়: ২৮ আগস্ট, ২০২৫ ১০:৩২ পূর্বাহ্ণ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

আজ ( ২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387