প্রকাশের সময়: ৩০ আগস্ট, ২০২৫ ০৬:১৩ পূর্বাহ্ণ
আশুলিয়ায় দম্পতিকে অপহরণ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ৪ জন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় দম্পতিকে অপহরণ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ৪ জন

আশুলিয়ায় দম্পতিকে অপহরণ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ৪ জন
ছবি : সংগৃহীত

ইউসুফ আলী খান।। ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় এক দম্পতিকে প্রথমে উত্যক্ত ও পরে অপহরণ করে নিয়ে যায় কিশোর জ্ঞান বাহিনী। এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প  তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ও টহল পুলিশসহ ঘটনাস্থলে যায় এবং ৪ জন কে গ্রেফতার করে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক দশ ঘটিকার দিকে জামগড়া চৌরাস্তার রুপায়ন মার্কেট এর সামনে এ ঘটনা ঘটে। 

আটককৃত ব্যক্তিরা হলো, ১.খুলনা জেলার রূপসা থানার বাগমারা এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে রবিউল মুন্সী (৩০), ২. টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মধ্যপাড়া এলাকার আব্দুল শেখ এর ছেলে নাসির শেখ (২১) ৩. বগুড়া জেলার ধনুট উপজেলার গোসাইবার এলাকার শ্রী মানিক এর ছেলে শ্রী শভু কুমার ৪. টাঙ্গাইল জেলার ঘাটাল থানার অলিপুর এলাকার শহীদ হোসেনের ছেলে জনি। 

প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা ঘটনার সততা স্বীকার করে এবং তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উক্ত দম্পতিকে উদ্ধারের জন্য *জামগড়া চৌরাস্তার* শরীফ চৌধুরী নামক এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা ঘটে। দম্পতিকে উদ্ধার করতে গিয়ে উক্ত বাসায় নিষিদ্ধ দেশি অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টান গান, 4 টি সুইস নাইফ, 7 টি মেসেটে, জাল টাকাসহ ওয়াকি টকি সেট এবং অনৈতিক কর্মকাণ্ড দেহ ব্যবসা সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারকিত সরঞ্জাম পুলিশ জব্দ করে এবং নাটককৃতদের থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। 

অপহরণকৃত দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনা বিস্তারিত তদন্ত করছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387