প্রকাশের সময়: ৩১ আগস্ট, ২০২৫ ০১:৫৫ অপরাহ্ণ
ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম উপদেষ্টার সাথে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।

আজ বিকালে সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এদুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এদুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যের ভিত্তিতেই এসকল বিষয়কে এগিয়ে নিতে হবে। 

ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদ্রাসাগুলোতে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসূলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্য-প্রযুক্তি প্রভৃতি বিষয়ে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা এদেশের মাদরাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দু'দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী হবে। 

এর আগে উপদেষ্টা পাকিস্তানের নয়া হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।

এ সময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387