প্রকাশের সময়: ৩১ আগস্ট, ২০২৫ ০৪:৪৮ অপরাহ্ণ
১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন ভোটার আছেন দেশে। | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন ভোটার আছেন দেশে।

১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন ভোটার আছেন দেশে।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান,
সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।


তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরও ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়। পরে দাবি-আপত্তি সংশোধন শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। 

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে যুক্ত হবে ১৮ বছর বয়সী আরও ভোটার

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387