প্রকাশের সময়: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ণ
উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ, মাদক কারবারীরা পালিয়ে গেছে | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ, মাদক কারবারীরা পালিয়ে গেছে

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ, মাদক কারবারীরা পালিয়ে গেছে
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (৯ সেপ্টেম্বর) রাতে
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। আনুমানিক রাত প্রায় ০৯.৩০ টায় মিয়ানমারের দিক থেকে ১০-১২ জনের এক সংঘবদ্ধ চক্র বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে ও সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কাটে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পরবর্তীতে রাতভর চোরাকারবারীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতার করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387