প্রকাশের সময়: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১৬ অপরাহ্ণ
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার আনিসুর রহমান | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার আনিসুর রহমান

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শ্রীমঙ্গল সার্কেল অফিসার আনিসুর রহমান
ছবি : সংগৃহীত

আবদাল মিয়া : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অসিফ মহিউদ্দীন, পিপিএমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে জনাব আনিসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387