প্রকাশের সময়: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ণ
মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ৩ আসামীসহ ১১.২ মেট্রিক টন ভারতীয় জ্বালানী কয়লা উদ্ধার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ৩ আসামীসহ ১১.২ মেট্রিক টন ভারতীয় জ্বালানী কয়লা উদ্ধার

মধ্যনগরে থানা পুলিশের অভিযানে ৩ আসামীসহ ১১.২ মেট্রিক টন ভারতীয় জ্বালানী কয়লা উদ্ধার
ছবি : সংগৃহীত

শফিকুল ইসলাম শফিক : মধ্যনগর থানা,অফিসার ইনচার্জ মনিবুর রহমান এর দিক নির্দেশনায় এসআই/বিকাশ সরকার, এএসআই/শাহ আশরাফুল, সঙ্গীয়  ফোর্সের  সহায়তায় মধনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউপির অর্ন্তগত জমশেরপুর গ্রামের উওর পাশে রুপেশ্বর হাওড়ে জোড়খলা নামক স্থান দিয়ে অবৈধভাবে নদী পথে কলমাকান্দা থানা এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারতীয় জ্বালানী কয়লা বিক্রয়ের উদ্দেশ্যে নৌকাযোগে বহন করার অপরাধে ০১টি ইঞ্জিন চালিত স্টিলবডি পুরাতন নৌকা,মূল্য অনুমান-৫,০০,০০০/- (পাচ লক্ষ) টাকাসহ ৩২০ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে রক্ষিত ভারতীয় জ্বালানী কয়লা, প্রতিটি বস্তায় অনুমান ৩৫ কেজি করিয়া, সর্বমোট (৩২০ x৩৫)=১১,২০০ (এগারো হাজার দুইশত) কেজি অর্থ্যাৎ ১১.২ (এগারো দশমিক দুই) মেট্টিকটন ভারতীয় জ্বালানী কয়লা, যাহার প্রতি কেজি কয়লার মূল্য অনুমান-১০/-(দশ) টাকা করে মোট মূল্য(১১,২০০ x ১০)=১,১২,০০০ (এক লক্ষ বারো হাজার) টাকা, সর্বমোট মূল্য ৬,১২,০০০/- (ছয় লক্ষ বারো হাজার)টাকা  উদ্ধার করিয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে  সকাল ১১.৩০ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে অদ্য- ১১/০৯/২০২৫খ্রি: তারিখ দুপুর ০২.০৫ ঘটিকার সময় থানায় হাজির হইয়া  গ্রেফতারকৃত আসামী- ১। খুরশিদ আলম (২৯), পিতা- মোঃ হরমুজ আলী,মাতা- মোছাঃ পিয়ারা খাতুন, ২। মোঃ রাশেদ মিয়া (২৩), পিতা- মোঃ লায়েছ মিয়া,মাতা- মোছাঃ রোকেয়া খাতুন, উভয় সাং- চারাগাঁও সংসারপাড়, ৩। দীন ইসলাম (২২),পিতা- আব্দুল বারেক, মাতা- আনোয়ারা খাতুন,সাং-কলাগাঁও, সর্ব থানা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের বিরুদ্ধে এসআই/ বিকাশ সরকার বাদী হইয়া এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৪/৬১, তাং-১১/০৯/২০২৫খ্রিঃ, ধারা- The Special Powers ACT 1974 25B(1)(b)/25D রুজু করিয়া এসআই/মোঃ লুৎফুর রহমান এর উপর মামলার তদন্তভার অর্পন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387