প্রকাশের সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ছাতক শহরের কাস্টম রোডস্হ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন এর সভাপতিত্বে সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পুর্নাঙ্গ কমিটি গঠনে প্রস্তুতি ও দ্রুত সবকটি ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে ও বিভিন্ন আলোচনা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর উপজেলা আহবায়ক কমিটির ফরম জেলা কমিটির কাছে হস্তান্তর করা হবে।

তাছাড়া ইউনিয়ন কমিটি গঠনে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দে সর্বাত্মক সহযোগিতা ও প্রতিটি ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবী সংগঠকদের এগিয়ে আসার আহবান জানানো হয়। 

এসময় যুগ্ম আহ্বায়ক তোফায়েল খান বিপন, সম্মানিত সদস্য মিলন মিয়া, ইমরান হোসেন, জামিল হোসেন, মাস্টার আব্দুস সালাম আজাদ, আবুল হোসেন, ডালিম মিয়া, ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387