মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া।।
রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:০০ ঘটিকায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কুয়ালালামপুরে অবস্থিত জি-টাওয়ার হলরুমে মাননীয় নির্বাচন কমিশনারের সাথে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন :জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন।
সভাপতি ছিলেন :মিজ মোসাম্মাত শাহানারা মনিকা।ভারপ্রাপ্ত হাইকমিশনার।