প্রকাশের সময়: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ
চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদীতে নতুন জেলা প্রশাসক নিয়োগ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদীতে নতুন জেলা প্রশাসক নিয়োগ

চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদীতে নতুন জেলা প্রশাসক নিয়োগ
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : দেশের আরও তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার, তিন জেলা হলো- চট্টগ্রাম, নওগাঁ ও নরসিংদী।

রোববার (২১ জানুয়ারি) নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে নওগাঁর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন/বদলি করা হলো, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387