প্রকাশের সময়: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৫৫ পূর্বাহ্ণ
যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো ইউনুস সাহেব : জুলাকারনাইন সাইর | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো ইউনুস সাহেব : জুলাকারনাইন সাইর

যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো ইউনুস সাহেব : জুলাকারনাইন সাইর
ছবি : সংগৃহীত

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনেতিক দলের নেতাদের হেনস্তা ও ডিম নিক্ষেপের বিষয়ে সাংবাদিক জুলাকারনাইন সাইর লিখেন, আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন, তাঁদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিলো ইউনুস সাহেব। 

জুলকারনাইন আরও লিখেন, ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব আবার ফলাও করে প্রচার করলেন, আর ল্যান্ড করার পর, নিজে চলে গেলেন ভেজা বেড়ালের মতো নিরাপত্তার চাদরে, আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন।

জুলকারনাইন লিখেন, ফ্লাইটের ভেতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটোসেশন করলেন, আপনারাই বা কোথায় ছিলেন? সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন? শেইম অন ইউ অল।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387