প্রকাশের সময়: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ণ
ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির হস্তক্ষেপে আটক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির হস্তক্ষেপে আটক

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করল বিএসএফ, বিজিবির হস্তক্ষেপে আটক
ছবি : সংগৃহীত

মোঃ তুহিন : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর বিজিবি তাদের আটক করেছে। 

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। 

বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে  সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানাগেছে- তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হোন। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387