আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জের শ্রীনগরে গতবারের তুলনায় এবারপাটের ফলন ভালো ও বাজারে পাটের আঁশের উচ্চ মূল্য হওয়ায় কৃষকের মুখে হাসি । কৃষক আব্দুল গফুর এ প্রতিনিধিকে জানান,গতবারের তুলনায় এ বছর তারপাটের ফলন ভালো হওয়ায় ও বাজারে পাটের আঁশ উচ্চ মূল্য বিক্রি করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
প্রতি মন পাটের আঁশ২৬০০ টাকা হতে শুরু করেচার হাজার টাকাবিক্রি করতে পারায়
এ বছর তিনি লাভের মুখ দেখেছেন।
গতবার পাটের দাম কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
শাহ আলম জানান ,এ বছর তার পাটের ফলন একটু দেরিতে এসেছে তাই তিনি পচনশীল পাটের আঁশ ধৌত করছেন ।
এ পার পাটেরআঁশ শুকানোর পরে তা বাজারে বিক্রি করবেন।
তিনি জানান, আশির দশকে দেশে ও বিদেশে পাট ও পাট জাত দ্রব্যের চাহিদা বেশি থাকায় থাকায় তখন ছিল পার্টের আশীর সোনালী দিন তখন কৃষকেরা পাট চাষে উৎসাহী ছিলেন।
আস্তে আস্তে পাট জাত দ্রব্যের পরিবর্তে পলিথিন বাজারে চালু হলে পাটেরবাজার মার খায়।
এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে বাজারে পাটের মূল্য বাড়ায়আবার কৃষক পাট চাষ আগ্রহী হবে বলে তিনি আশাবাদী।