প্রকাশের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৩৯ অপরাহ্ণ
ছাত্রীদের আপত্তিকর মেসেজ দেওয়া নওগাঁর সেই অধ্যক্ষকে ওএসডি | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রীদের আপত্তিকর মেসেজ দেওয়া নওগাঁর সেই অধ্যক্ষকে ওএসডি

ছাত্রীদের আপত্তিকর মেসেজ দেওয়া নওগাঁর সেই অধ্যক্ষকে ওএসডি
ছবি : সংগৃহীত

মোঃ আরাফাত আলী : নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রজ্ঞাপনে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া, আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত এবং ১৩ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরও ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387