প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ
অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

অগ্নিকাণ্ডে আহত ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউন অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম (৩৭) আজ সকাল আনুমানিক দশটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি সহ চারজন ফায়ার ফাইটার আহত হন। তাঁর শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।

টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় আহত চারজন ফায়ারকর্মীর মধ্যে এ নিয়ে তিনজন মৃত্যুবরণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387