প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ: সোনার দেশ গড়ার প্রত্যয় | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ: সোনার দেশ গড়ার প্রত্যয়

সুনামগঞ্জে হেযবুত তওহীদের কৃষক সমাবেশ: সোনার দেশ গড়ার প্রত্যয়
ছবি : সংগৃহীত

কুলেন্দু শেখর দাস : “বাঁচলে কৃষক বাঁচবে দেশ, গড়বো মোরা সোনার দেশ” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে হেযবুত তওহীদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মাঠে আয়োজিত এই সমাবেশে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জাকির হোসেন সভার সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক মোঃ সুরুজ মিয়া, আব্দুল মালেক, মুসলিম উদ্দিন, নুরুল হক, মোবারক ও সোহেল মিয়া।

সভাপতির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, “তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হলো আল্লাহর হুকুম ভিত্তিক রাষ্ট্র, যার নির্দেশনা দিয়েছেন স্বয়ং স্রষ্টা। এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্যে পাবেন এবং অর্গানিক পদ্ধতিতে কৃষি ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে। কৃষককে বিনাসুদে কৃষি উৎপাদনে সহযোগিতা করা হবে এবং সকল প্রকার সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ বাজার ব্যবস্থা গড়ে তোলা হবে।”

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387