প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৭ অপরাহ্ণ
আইইউটি-ডেভকন জেভি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইইউটি-ডেভকন জেভি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

আইইউটি-ডেভকন জেভি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে যমুনা সেতুর রেললেনের ডেক সংস্কার, সংশ্লিষ্ট কাজের সম্ভাব্যতা যাচাই এবং ভবিষ্যতে নতুন অ্যানেক্স সেতু নির্মাণের জন্য প্রাক-সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইইউটি-ডেভকন জেভি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আর্থিক মূল্য ১৪,২৯,৮৫,৪০৫.৪১ (চৌদ্দ কোটি ঊনত্রিশ লক্ষ পঁচাশি হাজার চারশত পাঁচ টাকা একচল্লিশ পয়সা) টাকা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান প্রকৌশলী কাজী মোঃ ফেরদাউস এবং আইইউটি-ডেভকন জেভি-এর পক্ষে অধ্যাপক ড. শাকিল মোহাম্মদ রিফাত। অনুষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় পরামর্শক প্রতিষ্ঠান যমুনা সেতুর ডেকের সকল কম্পোনেন্ট পুনর্বিন্যাস করে বর্তমান ৬.৩১৫ মিটার প্রশস্তের দুই-লেন একমুখী ট্রাফিককে ৭.৩০ মিটার প্রশস্তে রূপান্তর করার কারিগরী পরামর্শ প্রদান করবে। এছাড়া সমীক্ষা প্রতিবেদন, নকশা প্রণয়ন, দরপত্র দলিল ও নির্মাণ কাজের তদারকিতেও সহায়তা প্রদান করবে।

সেতু বিভাগের সচিব বলেন, দ্রুত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে এবং সেতুর কার্যকারিতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। এছাড়া দেশের ক্রমবর্ধমান ট্রাফিকের চাপ মোকাবেলায় নতুন অ্যানেক্স সেতু নির্মাণের প্রাক-সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387