প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫১ অপরাহ্ণ
ঘোনাপাড়ায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি নজরদারি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘোনাপাড়ায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি নজরদারি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ

ঘোনাপাড়ায় ট্রাফিক পুলিশের সাঁড়াশি নজরদারি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণ
ছবি : সংগৃহীত

পলাশ চন্দ্র বিশ্বাস : গোপালগঞ্জ জেলার ঘোনাপাড়া মোড় একটি গুরুত্বপূর্ণ ও  ব্যস্ততম  এিমুখী  সংযোগ স্থল।গোপালগঞ্জ -টুঙ্গিপাড়া -
মোল্লারহাট   এই সংযোগ স্থলে প্রায়ই সড়ক দুর্ঘটনা লেগে থাকত।  ছিলনা ট্রাফিক পুলিশ বক্স।  দুএকজন  ট্রাফিক পুলিশ কোনরকম  দ্বায়িত্ব পালন করত। গোপালগঞ্জ জেলার বর্তমান  
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ( যুগ্ম সচিব ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ) মহোদয়ের উদ্দোগে ০২ মার্চ ২০২৫ সালে   গোপালগঞ্জ সড়ক বিভাগ  ঘোনাপাড়ায় পুলিশ ট্রাফিক বক্স নির্মাণ করে। সেই থেকে ঘোনাপাড়ায় সড়ক  দুর্ঘটনা  আস্তে আস্তে  কমে আসে। পুরো ঘোনাপাড়া মোড় এখন  ট্রাফিক পুলিশ ও পুলিশ সার্জেন্টের  নজরদারিতে। যেকোনো  পথচারী  গাড়ির কাগজ পএ  প্রদর্শন ব্যতিত ঘোনাপাড়া  মোড় অতিক্রম করতে পারেনা।  দ্বায়িত্বে অবিচল  সার্জেন্ট জয় চক্রবর্তী জানান, 
আমরা  সম্পুর্ন নিয়মের মধ্যে থেকে পেশাদারিত্ব মনোভাব নিয়ে   ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রন করে জনসাধারণকে সহায়তা করছি।আগের চেয়ে  দুর্ঘটনা  অনেক কমছে। জনগণের সার্বিক সহযোগিতা পেলে  আগামীতে
দুর্ঘটনা শূন্যের  কোঠায় আনতে সক্ষম হব।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387