প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে হামলায় তিন পাহাড়ি নিহত; স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের আশ্বাস | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে হামলায় তিন পাহাড়ি নিহত; স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের আশ্বাস

খাগড়াছড়িতে হামলায় তিন পাহাড়ি নিহত; স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের আশ্বাস
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন জন পাহাড়ি নিহত এবং মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন জন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। 

ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387