প্রকাশের সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে শিশু নিহত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁর আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে শিশু নিহত

নওগাঁর আত্রাইয়ে ভ্যানের নিচে চাপা পরে শিশু নিহত
ছবি : সংগৃহীত

মোঃ আরাফাত আলী : নওগাঁর আত্রাইয়ে চার্জার ভ্যান উল্টে চাপা পরে তাওহিদ হোসেন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টা নাগাদ উপজেলার জাতোপাড়া গ্রামে। নিহত শিশু ওই গ্রামের নাঈম হোসেনের ছেলে।

‎শিশু তাওহিদের চাচা জাহাঙ্গীর আলম জানান, জাতোপাড়া গ্রামে বালুপয়েন্ট এলাকা থেকে অটো চার্জার ভ্যান দিয়ে শ্রমীকরা বালু পরিবহন করছিলেন। এসময় চালক ভ্যান রেখে একটু অদুরে গেলে খেলার ছলে শিশু তাওহিদ ভ্যানে চরে পিকআপ টানলে ভ্যানটি সড়কের নিচে খাদে পরে যায়। এতে শিশু তাওহিদ ভ্যানের নিচে চাপা পরে গুরুত্বর আহত হয়। আহত শিশুকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন,এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387