প্রকাশের সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০৪ অপরাহ্ণ
রাজধানীতে অভিযান: ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীতে অভিযান: ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি

রাজধানীতে অভিযান: ৭ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০) ২। ঢাকা তুরাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: আবু সাইদ (৪২) ৩। জাতীয় শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭) ৪। রাজধানীর বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম (৪৮) ৫। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০) ৬। ঢাকা মহানগর উত্তরের ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন মৃধা (৩৭) ও ৭। রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো: সাগর হাসান (৩২) ।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:০৫ ঘটিকায় ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ কর্তৃক পল্টন থানার আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি টিম তুরাগ থানাধীন ভাটুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: আবু সাইদকে গ্রেফতার করা হয়। অপরদিকে দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ পারভেজকে গ্রেফতার করে। ডিবি ওয়ারী বিভাগের অন্য একটি টিম রাত আনুমানিক ০৮:০০ ঘটিকায় বংশাল থানাধীন নয়াবাজার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাহবুব আলমকে গ্রেফতার করে।

অন্যদিকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে খাজা টিপু ফরহাদকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগ। একই রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় দারুস সালাম থানা এলাকা থেকে মোঃ কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে মিরপুর গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় তেজগাঁও গোয়েন্দা বিভাগের অন্য একটি টিম মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387