প্রকাশের সময়: ০২ অক্টোবর, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
জয়পুরহাটে এনসিপি’র আব্দুল মান্নান পরিদর্শন করলেন দুর্গাপূজা মণ্ডপ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে এনসিপি’র আব্দুল মান্নান পরিদর্শন করলেন দুর্গাপূজা মণ্ডপ

জয়পুরহাটে এনসিপি’র আব্দুল মান্নান পরিদর্শন করলেন দুর্গাপূজা মণ্ডপ
ছবি : সংগৃহীত

মোঃ মাফিজুল ইসলাম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র এক আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পাঁচবিবি ও জয়পুরহাটের বিভিন্ন পূঁজা মণ্ডপ ঘুরে দেখেন তিনি।

এ সময় জয়পুরহাট জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সদস্য মনিরুজ্জামান জামান মনির।


প্রস্তাবিত যুব শক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসাইন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও সদস্য সচিব সাংবাদিক গোলাপ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনে সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান বলেন,
“দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা ও সম্প্রীতির প্রতীক। এখানে এসে আমি দেখেছি—সকলের মাঝে যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আছে, তা সত্যিই বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এ উৎসব প্রমাণ করে আমরা বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ভোট বা ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বাংলাদেশ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতেই আমি বিশ্বাস করি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387