প্রকাশের সময়: ০৩ অক্টোবর, ২০২৫ ০৬:২৮ অপরাহ্ণ
বাগেরহাটে সাংবাদিক খুন; বিএমএসএফের প্রতিবাদ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে সাংবাদিক খুন; বিএমএসএফের প্রতিবাদ

বাগেরহাটে সাংবাদিক খুন; বিএমএসএফের প্রতিবাদ
ছবি : সংগৃহীত

ঢাকা, শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ খ্রী: বাগেরহাটের সাংবাদিক এসএম হায়াত উদ্দিন নামে দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সাংবাদিক এসএম হায়াত উদ্দিনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। মানবাধিকার কার্ডধারী এক মাদক কারবারি তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানাগেছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। অবিলম্বে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387