প্রকাশের সময়: ১১ অক্টোবর, ২০২৫ ০৬:৪১ পূর্বাহ্ণ
অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ‘চল পাগলী পালিয়ে যাই’ রহিম খানের নতুন ছবির গান রেকর্ডিং সম্পন্ন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ‘চল পাগলী পালিয়ে যাই’ রহিম খানের নতুন ছবির গান রেকর্ডিং সম্পন্ন

অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ‘চল পাগলী পালিয়ে যাই’ রহিম খানের নতুন ছবির গান রেকর্ডিং সম্পন্ন
ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক: রহিম খানের লেখা ও সুরে ‘শান্তশিষ্ট ভদ্রলোক’ শিরোনামের একটি আইটেম গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে সঙ্গীত পরিচালনা করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক রুমি সেন। কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী কানিজ ফাতেমা সূচী।

এই গানটি রহিম খানের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ হতে যাওয়া নতুন চলচ্চিত্র ‘চল পাগলী পালিয়ে যাই’ - এর জন্য তৈরি করা হয়েছে। পরিচালক রহিম খান জানান, এটি একটি অদ্ভুত রহস্যময় প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে।

গান রেকর্ডিংয়ের মুহূর্তে পরিচালক জানান, আরও তিনটি গানের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। এরপর শুরু হবে ছবির প্রথম লটের শুটিং।

তিনি আরও বলেন, "আমি চেষ্টা করছি গল্প, গান, চিত্রনাট্য এবং শিল্পী নির্বাচন – সবকিছুতেই যুগের সঙ্গে তাল মিলিয়ে দর্শকদের জন্য কিছু ভিন্নধর্মী ও আনন্দদায়ক কিছু উপহার দিতে।"

চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি হতে পারে এক নতুন ধাঁচের বিনোদন অভিজ্ঞতা।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387