প্রকাশের সময়: ১৩ অক্টোবর, ২০২৫ ০৬:০৮ পূর্বাহ্ণ
শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া : জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে গাজীনগর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের সময় তাঁরা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে পরিষদের দায়িত্বশীল নেতারা বলেন, “শহীদ মুশতাক গাজীনগরী ছিলেন সত্য ও ন্যায়ের অগ্রসেনানী। তাঁর নির্মম হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়া দিয়েছে। অবিলম্বে খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা জরুরি।”

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতী আলী আকবর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুফতী এহসান রেজা মুহিবী, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাহদী আল হাসান, শহীদ মুশতাক আহমদ গাজীনগরীর আপন ভাতিজা মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আসহাবুর রহমানসহ অন্যান্য উলামায়ে কেরাম।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387