প্রকাশের সময়: ১৫ অক্টোবর, ২০২৫ ০৩:১৫ অপরাহ্ণ
মিরপুর অগ্নিকাণ্ডে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুর অগ্নিকাণ্ডে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা

মিরপুর অগ্নিকাণ্ডে আহত ৩ শ্রমিককে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : মিরপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক দুর্ঘটনায় আহত তিনজন শ্রমিকের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

আজ বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দগ্ধ শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে শ্রম সচিব এ চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

শ্রম সচিব আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।

চেক হস্তান্তরকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387