প্রকাশের সময়: ১৬ অক্টোবর, ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ
বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক

বাণিজ্য উপদেষ্টার সাথে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর বৈঠক
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন ,
নেপালে ১১ টি জুটমিল রয়েছে।
নেপালের জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে।এসময় তিনি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাট পণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায়।

তিনি আরো বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387