প্রকাশের সময়: ১৯ অক্টোবর, ২০২৫ ০৭:১৪ পূর্বাহ্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০ টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে, এখনও আমাদের সদস্যরা কাজ করছে পুরোপুরি নির্বাপন করে আমরা দায়িত্ব হস্তান্তর করবো, আগুনে দুইজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন তবে কেউ গুরুতর নন।

তিনি আরও বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, একপাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেয়া হয়েছে আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপন করা পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।

কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387