প্রকাশের সময়: ২১ অক্টোবর, ২০২৫ ০৯:৫০ পূর্বাহ্ণ
পদোন্নতি ও পদসৃজন প্রক্রিয়ায় সরকারের বিধি অনুসরণের নির্দেশ—তথ্য ও সম্প্রচার সচিব | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদোন্নতি ও পদসৃজন প্রক্রিয়ায় সরকারের বিধি অনুসরণের নির্দেশ—তথ্য ও সম্প্রচার সচিব

পদোন্নতি ও পদসৃজন প্রক্রিয়ায় সরকারের বিধি অনুসরণের নির্দেশ—তথ্য ও সম্প্রচার সচিব
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগে সরকারের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে 'ডিপিসি, এসএসবি, পদসৃজন ও আউটসোর্সিং নিয়োগ'-সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

তথ্য ও সম্প্রচার সচিব বলেন, পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগের প্রতিটি ধাপে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেয়, যা দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে।

পদোন্নতি, পদসৃজন ও জনবল নিয়োগকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, এসব প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 

দিনব্যাপী এই প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387