প্রকাশের সময়: ২১ অক্টোবর, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল

বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রনয়ণের লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালায় প্রাপ্ত সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে।

বেতন কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে এসোসিয়েশন বা সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত বা সুপারিশ প্রদান করেছে। প্রাপ্ত সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষ-নিরীক্ষা করছে। কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বেতন কমিশনের সুপারিশ সরকারের নিকট পেশ করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে ১-১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান এবং এসোসিয়েশন বা সমিতি এই চার ক্যাটাগরিতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387