প্রকাশের সময়: ২১ অক্টোবর, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশের পক্ষ থেকে ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে কিছু জানে না ভারত। | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পক্ষ থেকে ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে কিছু জানে না ভারত।

বাংলাদেশের পক্ষ থেকে ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে কিছু জানে না ভারত।
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : বাংলাদেশের পক্ষ থেকে ১০টি প্রকল্প ও চুক্তি বাতিলের বিষয়ে কিছু জানে না ভারত। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত এ বিষয়ে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
এর আগে, রোববার (১৯ অক্টোবর) রাতে ভারতের সঙ্গে ১০টি প্রকল্প ও চুক্তি ‘বাতিল’ করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তথ্যটি তুলে ধরেন তিনি। সেই ফটোকার্ডে লেখা ছিল, হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০ চুক্তি বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের মিডিয়া অফিসার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো যোগাযোগ আমাদের সঙ্গে করা হয়নি
তবে, আসিফ মাহমুদ তার পোস্ট করা ফটোকার্ডে চুক্তিগুলো এবং প্রকল্পগুলোর নাম, সই হওয়ার সাল এবং বাতিল/স্থগিত/পুনর্বিবেচনার সিদ্ধান্ত তুলে ধরেছেন।
প্রকল্প ও চুক্তির মধ্যে রয়েছে- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।

কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্পও স্থগিতের তালিকায় রাখা হয়েছে।
তবে আদানি পাওয়ারের বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনার আওতায় এবং গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন/পুনর্বিবেচনার মধ্যে রয়েছে। এছাড়া পূর্বে খসড়া অবস্থায় থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় রয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
তবে চুক্তি বাতিলের প্রেক্ষাপট এবং তথ্য সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। সোমবার (২০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে দুই দেশের মধ্যে কতটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং সেগুলোর ধরন বা শর্তাবলী সম্পর্কে প্রকাশ্যভাবে তথ্য পাওয়া খুবই সীমিত।
সরকার পরিবর্তনের পরেও সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হয়নি।
তবে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের অন্তত ২০টি চুক্তি এবং ৬৬টি সমঝোতা স্মারক সই হয়েছে।


এছাড়া, এই সময়ের মধ্যে বিভিন্ন সহযোগিতা প্রকল্পের পরিধি সম্প্রসারিত করা হয়েছিল। তবে এসব চুক্তির বিস্তারিত শর্তাবলী সাধারণত প্রকাশ্যে পাওয়া যায় না, এবং পরে কোনো সমঝোতা স্মারক চুক্তিতে রূপান্তরিত হয়েছে কি না, সেটাও স্পষ্টভাবে জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387