শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২২-১০-২০২৫ তারিখ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিজিবি প্রতিনিধি, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের প্রধান শিক্ষকবৃন্দ ও প্রতিনিধি, এনএসআই কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার এবং ইসলামী দলগুলোর প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া এবং সামাজিক অনিয়ম প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও সুস্থ সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সবসময় সচেষ্ট। তবে মাদক, বাল্যবিবাহ ও জুয়া প্রতিরোধে সকলের অংশগ্রহণ অপরিহার্য। সকলের সহযোগিতা পেলে একটি সুন্দর ও সুশৃঙ্খল মধ্যনগর গড়ে তোলা সম্ভব।”