প্রকাশের সময়: ২২ অক্টোবর, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ
রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সঙ্গে প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
ছবি : সংগৃহীত

মোঃ হামিম রানা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগম এর সঙ্গে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সদস্যরা বুধবার (২২ অক্টোবর) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার নেতৃত্বে প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়। এ সময় নবাগত কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম বলেন, “প্রেস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে।” তিনি সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্যবৃন্দ মোঃ হামিম রানা, মোঃ মিলন খান ও মোঃ আব্দুল আজিজ

প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতায় জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে। তারা আশা প্রকাশ করেন, মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সাক্ষাৎকালে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387