প্রকাশের সময়: ২৩ অক্টোবর, ২০২৫ ০৬:৪৩ পূর্বাহ্ণ
কুবিতে ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬’ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬’ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা

কুবিতে ‘হাল্ট প্রাইজ ২০২৫-২৬’ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তরুণদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ ২০২৫-২৬ অন-ক্যাম্পাস রাউন্ডের আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম সাদিয়া

বুধবার (২২ অক্টোবর) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন উইং-এ দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীরা। উল্লেখযোগ্য পদগুলো হলো—

এর পাশাপাশি বিভিন্ন উইং-এ নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল-শাহরিয়ার, হাসিন আরমান অয়ন, চৌধুরী সুপ্রতীক বড়ুয়া, লাবীবা রশিদ রাফা, অয়ন কুমার সাহা, মেহেদী হাসান নিশান, তনাজিলা আলম চৌধুরী, সাজিদ রায়হান, মেহেরাব হোসেন, ইয়াসির হামিদ, আহমেদ ফাহমিদ কাদের, তাছপিক জাহিন রাফী, মাফরোহা তাসনিম, কাজী আসমাতুল জান্নাত, আকাশ দেব নাথ, সুমাইয়া তাহাসিন, অপরাজিতা বড়ুয়া ও মো. মহসীন চৌধুরী মাহী।

ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন,

“হাল্ট প্রাইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের চিন্তা, স্বপ্ন ও দায়িত্ববোধের এক অনন্য মিলন। আমরা চাই কুবির শিক্ষার্থীরা সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে এমন কিছু সৃষ্টি করুক যা সমাজে প্রকৃত পরিবর্তন আনে। আমাদের প্রতিটি প্রচেষ্টা যেন হয়ে ওঠে বাস্তব প্রভাবের গল্প।”

উল্লেখ্য, ৬ষ্ঠবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন হচ্ছে কুবিতে। অন-ক্যাম্পাস রাউন্ড তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজয়ী দলকে পরবর্তী আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হবে। চূড়ান্ত প্রতিযোগিতার বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387