বিনোদন

বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আলী আহসান রবি : বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (24th Dhaka International Film Festival)-এর ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত আয়োজনে গান পরিবেশন করে সংগীত শিল্পী আহমেদ হাসান সানি। উৎসবে প্রদর্শিত বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় বিভাগে নির্বাচিত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 
এবারের উৎসবে ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা উৎসবে এনে দেয় এক বৈচিত্র্যময় ও রঙিন আবহ। “নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে ৯ দিনব্যাপী আয়োজিত ২৪তম আসরের উৎসবটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
উৎসবের ভেন্যু হিসেবে ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (ঢাকা), অ্যাঁলিয়স ফ্রঁসেজ দে ঢাকা এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইতিহাসে এই প্রথমবারের মতো কক্সবাজারে উন্মুক্ত সমুদ্রসৈকতে লাবণী ও সুগন্ধা পয়েন্টে, বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় কক্সবাজারে এই প্রদর্শনীতে বিপুল দর্শকের সমাগম হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। 
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী চীনের কালচারাল কাউন্সিলর লী শিয়াও পেং (Li Shaopeng), ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট (Jean-Marc Séré-Charle), অ্যালিয়স ফ্রঁসেজ এর ডিরেক্টর ফ্রাঁসোয়া শঁব্রো। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ বিভিন্ন দেশের দূতাবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ দেশী ও বিদেশী জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী এবং দেশ-বিদেশের অসংখ্য চলচ্চিত্রপ্রেমী।
বিভিন্ন সেকশনে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে জুরি বোর্ড নিম্নোক্ত পুরস্কারসমূহ প্রদান করা হয়- 

4th West Meets East Screenplay Lab
1st Place
Project’s Title: She Stands Still in Drifting Water
Project by: Oates Yinchao
2nd Place
The Husband
Country: Kyrgyzstan
Project by: Aizada Bekbalaeva

3rd prize
Mountain of Spirits
Country: Nepal
Project by: Ritesh Gurung

Audience Award
Drained by Dreams
Director: Shekh Al Mamun
Country: Bangladesh, South Korea
Best Audience Award
Shi Jie Ri Chu SHI (All Quiet at Sunrise)
Director: Xin Zhu
Country: China

Best Children Film – Badal Rahman Award
Qingtong & Kuihua
Director: Chen Kunhou
Country: China
Wide Angle Section
Emalovi (Lioness)
Director: Liina Trishkina Vanhatalo
Country: Estonia, Germany, Latvia
Women Filmmakers Section
Special Mention Award
Sa Likod Ng Tsapa (Beneath the Badge)
Director: Editha Caduaya
Country: Philippines
Best Documentary Film
Little Syria
Director: Madalina Rosca & Reem Karssli
Country: Germany, Portugal, Romania
Best Fiction Film Award
Chistii list (From Scratch)
Director: Polina Kondrateva
Country: Russia
Best Director Award
Zhetinchy Ai (The Seventh Month)
Director: Aizada Bekbalaeva (Aizada Amangeldy)
Country: Kyrgyzstan
Spiritual Film Section
Special Mention Award
I Lay for You to Sleep
Director: Ali Al Hajri
Country: Qatar
Best Documentary Film
The Guardian of Stories
Director: Claudia Bellasi & Markus Steiner Ender
Country: Italy, Laos, Spain
Best Fiction Film
Ingan Chogeodae Algorijeum: The Movie (A Vast Algorithm of Humanity: The Movie)
Director: Younguee Yoo
Country: South Korea
Asian Film Competition Section
Special Mention Award to the Child Actor
Abdullah Abdulrahimzadehin
for the film Mohi Dar Shast (Fish on The Hook)
Director: Muhiddin Muzaffar
Country: Tajikistan, Iran
Best Script Writers
Dastan Madaliev & Aizada Bekbalaeva
for the film OT (Burning)
Director: Radik Eshimov
Country: Kyrgyzstan
Best Cinematography
Jolanta Dylewska
for the film Abel
Director: Elzat Eskendir
Country: Kazakhstan
Best Actor
Mr. Yerlan Tuleutay
for the film Abel
Director: Elzat Eskendir
Country: Kazakhstan
Best Actress
Ms. Fariba Naderi
for the film Shohar-E Setareh (The Husband)
Director: Ebrahim Irajzad
Country: Iran
Best Director Award
Mr. Emin Afandiyev
for the film Tənha Insanin Monoloqu (A Lonely Person's Monologue)
Director: Emin Afandiyev
Country: Azerbaijan
Best Film Award
Kurak
Director: Erke Dzhumakmatova & Emil Atageldiev
Country: Kyrgyzstan
Bangladesh Panorama: Talent Section
2nd Runner-Up
Ishpite
Director: Abir Ferdous Mukhar
Country: Bangladesh
1st Runner-Up
Dhet!
Director: Ummid Ashraf
Country: Bangladesh
FIPRESCI Bangladesh Award
What If
Director: Tanha Tabassum
Country: Bangladesh
Bangladesh Panorama: Full Length Section
FIPRESCI Bangladesh Award
The University of Chankharpul
Director: Monirul Haque
Country: Bangladesh
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্ব চলচ্চিত্রের বৈচিত্র্য, মানবিক গল্প এবং নতুন নির্মাতাদের সৃজনশীল কণ্ঠকে তুলে ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫ তম আসরের পর্দা ওঠার ঘোষনা দেন ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুজতবা জামাল। 

২০২৭ সালের জানুয়ারী ৯ থেকে ১৭ তারিখ অনুষ্ঠিত হবে ২৫ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।