মাজহারুল ইসলাম সাব্বির : সোমবার সন্ধ্যায় স্বদেশ আগমন উপলক্ষে আইল্যন্ড বিএনপি নেতা জনাব তৌফিক মিয়া-কে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবকদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নং দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রবীণ বিএনপি নেতা আমির আলী মেম্বার, এবং পরিচালনা করেন বিশ্বনাথ পুরান বাজার বনিক সমিতি'র সহ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ আলী শিপলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সফল চেয়ারম্যান জনাব সুহেল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে অংশ নেন বিশ্বনাথ পুরান বাজার বনিক সমিতি'র সাধারণ সম্পাদক মোঃ জয়নাল মিয়া, বিএনপি নেতা কোয়েস আহমেদ, লহিতুর রহমান চৌধুরী, মতছির আলী, তখলিছ আলী, আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রুমেল আলী, আব্দুল কাইয়ুম, আব্দুল আহাদ, তারেক আহমেদ, শ্রমিক মোঃ রমজান আলী, আনছার আলী, কাওছার আহমেদ রাজিব, নরুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশ্বনাথ কাবাডি ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম এবং সংগঠক নিয়াজুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তৌফিক মিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার স্বদেশে আগমনকে এলাকার জন্য ইতিবাচক উল্লেখ করেন।