প্রকাশের সময়: ৩০ অক্টোবর, ২০২৫ ০১:১২ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন

প্রধান উপদেষ্টা গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।


আসিফ নজরুল বলেন, গণভোট বা রাজনৈতিক দলের অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ২৭০ দিন আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি তা হতাশাজনক। এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস করা যায়- এটা আমাদের দুরূহ একটা চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করিয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387