প্রকাশের সময়: ৩০ অক্টোবর, ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ
খিলক্ষেত থানা পুলিশ মিছিল প্রস্তুতিকালে তিন নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলক্ষেত থানা পুলিশ মিছিল প্রস্তুতিকালে তিন নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার

খিলক্ষেত থানা পুলিশ মিছিল প্রস্তুতিকালে তিন নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য গ্রেফতার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সাগর (২০) ২। রেদোয়ান খান স্বাধীন (২১) ও ৩। মোঃ রাব্বি (২২)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৮.৫০ ঘটিকা হতে ০৯.৩৫ ঘটিকার মধ্যে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ ইনকামিং কুড়িল বিশ্বরোড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর কিছু লোক নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে তিন জনকে গ্রেফতার করে।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে অবিস্ফোরিত তিনটি ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387