প্রকাশের সময়: ০৬ নভেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪ তম সভা সম্পন্ন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪ তম সভা সম্পন্ন

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪ তম সভা সম্পন্ন
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় জাতীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কৌশলগত দিকনির্দেশনা ও সমন্বয়, প্রশিক্ষণের অর্থায়ন, সনদায়নের মানোন্নয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত আলোচনা হয়।

সভায় এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ও কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব ড. নাজনীন কাউসার চৌধুরী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম, এর বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যত করণীয় উপস্থাপন করেন। 

এছাড়া, দক্ষতা প্রশিক্ষণে দ্বৈততা নিরসন, শিল্প দক্ষতা পরিষদ (আইএসসি)-এর প্রতিনিধি নির্বাচন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে কার্যনির্বাহী কমিটির সদস্যরা গঠনমূলক মতামত প্রদান করেন। 

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তর ও সংস্থা প্রধান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387