প্রকাশের সময়: ১১ নভেম্বর, ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ণ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেফতার | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেফতার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেফতার
ছবি : সংগৃহীত

এরফান আলী, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর ফারুক হোসেনকে সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার প্রকৃতি বা অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387