প্রকাশের সময়: ১৩ নভেম্বর, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: ২৪ ঘন্টায় ১৩ বার্মিজ গরুসহ ২৬ লাখ টাকার মালামাল জব্দ | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: ২৪ ঘন্টায় ১৩ বার্মিজ গরুসহ ২৬ লাখ টাকার মালামাল জব্দ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান: ২৪ ঘন্টায় ১৩ বার্মিজ গরুসহ ২৬ লাখ টাকার মালামাল জব্দ
ছবি : সংগৃহীত

আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৩টি বার্মিজ গরু ও বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব গরু ও মালামালের আনুমানিক সিজার মূল্য ২৬ লাখ ৮৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর টহলদল।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সুত্রে জানা যায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের লেম্বুছড়ি বিওপি, ভালুখাইয়া বিওপি ও ব্যাটালিয়ন সদর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বার্মিজ গরু ও বিভিন্ন প্রকার বাংলাদেশি মালামালের কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩টি বার্মিজ গরু ও একাধিক বস্তা মালামাল জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তকে নিরাপদ রাখতে বিজিবি সদস্যরা দিনরাত কঠোর পরিশ্রম করছে। যেকোনো ধরণের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত টহলের কারণে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকটা কমে এসেছে।

জব্দকৃত গরু ও মালামাল যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387