আব্দুল মান্নান সিদ্দিকী : মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক পদে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী। তাঁর পূর্বসূরী ফাতেমা তুল জান্নাত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে মোট ৯ জেলায় নতুন জেলা প্রশাসকের নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের প্রজ্ঞাপনের মাধ্যমে জেলার প্রশাসনিক দায়িত্বে নতুন নেতৃত্ব আসায় স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে আশা করা হচ্ছে আরও কার্যকর ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত হবে।