প্রকাশের সময়: ১৯ নভেম্বর, ২০২৫ ০৫:১৫ পূর্বাহ্ণ
ফরিদপুরে বিসিকের দশ দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিসিকের দশ দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন

ফরিদপুরে বিসিকের দশ দিনব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন
ছবি : সংগৃহীত

এরফান আলী, ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে দশ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বিসিক জেলা কার্যালয় ফরিদপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) শহরের অম্বিকা ময়দানে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের ফরিদপুর জেলা শাখার উপ-মহাব্যবস্থাপক আহসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, , জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিসিক ঢাকা বিপণন বিভাগের ব্যবস্থাপক নাসরিন সুলতানা।


আলোচনা সভায় বক্তারা বলেন, বিসিক সব সময় উদ্যোক্তাদের পাশে থেকে শিল্প ও উদ্যোক্তা সৃষ্টি এবং বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের মতো এ বছরও এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ তৈরি হবে।

অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই ব্যবসা বিস্তারের সুযোগ পেয়ে উদ্যোক্তারা স্বাবলম্বী হতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ভবিষ্যতেও বিসিক এ ধরনের মেলার আয়োজন করে উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা।


উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবছর মেলায় মোট ৫৫টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি নানান পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387