প্রকাশের সময়: ২৮ নভেম্বর, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
সিলেট কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের মতবিনিময় | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেট কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের মতবিনিময়

সিলেট কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনের মতবিনিময়
ছবি : সংগৃহীত

জাহিদুল ইসলাম, সিলেট : ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং এর সাথে মতবিনিময় করেছেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় শেওলা স্থল বন্দরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন শেওলা স্থল বন্দরের সহকারী পরিচালক মাহাবুব হাসান, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, অর্থ সম্পাদক জাকারিয়া, ইমতিয়াজ জাকির, কার্যকরী সদস্য মো. শাহ আলম, কার্যকরী সদস্য জুয়েল আহমদ, সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় কয়লা ও পাথর আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় শেওলা স্থল বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয় এবং সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে কয়লা ও পাথর আমদানী স্বাভাবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।


নেতৃবৃন্দ ব্যবসায়িক প্রয়োজনে আমদানী ও রপ্তানীকারকদের ভারতে যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়। সেকেন্ড সেক্রেটারী মি.টি. হাংসিং বিজনেস ভিসা প্রাপ্তির ব্যাপারে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387