স্টাফ রিপোর্টার | ব্রাহ্মণবাড়িয়া : ১৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও ৩০ ক্যান বিয়ারসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা:
১। মোঃ আরাফাত ভূঁইয়া, পিতা- আব্দুল হালিম ভূইয়া, মাতা- আকলিমা খাতুন, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।