রাজনীতি

তাহিরপুরে ধানের শীষের পক্ষে যুবদল ছাত্রদল নেতা কর্মীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

তাহিরপুরে ধানের শীষের পক্ষে যুবদল ছাত্রদল নেতা কর্মীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

সেলিম মাহবুব, সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনতার এমপি কামরুজ্জামান কামরুলের সমর্থনে লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন যুবদল ও ছাত্রদল নেতা কর্মী সমর্থক বৃন্দ।

সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বড়খলা, নোয়াহাট মাহতাবপুর, ভারভুত,ঘাঘড়া ঘাট এলাকায়  তারা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

ধানের শীষের লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদল সদস্য রোকন উদ্দিন, শাহিন মিয়া, নূর মিয়া, যুবদল নেতা আফছার মিয়া, শাওন ইসলাম বাদল মিয়া,ছাত্রদল যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার, অহি আহমেদ, স্থানীয় নেতৃবৃন্দ। 


লিফলেট বিতরন কালে তারা সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কামরুজ্জামান কামরুলকে ধানের শীষে ভোট দিয়ে  বিজয়ী করার আহ্বান জানান।এবং বলেন, “এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। কামরুজ্জামান কামরুল এই এলাকার মাটি ও মানুষের নেতা। তিনি নির্বাচিত হলে তাহিরপুরসহ পুরো সংসদীয় এলাকায় দৃশ্যমান উন্নয়ন হবে।”

 এলাকার একাদিক ব্যাক্তি জানান সাধারন মানুষ আজ ঐক্যবদ্ধ।দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। আমরা সতস্ফুর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবো এবং ধানের শীষে ভোট দিব। আমরা বিশ্বাস করি, ধানের শীষে ভোট দিলে দেশে সুখ ও সমৃদ্ধি ফিরে আসবে।”

সুনামগঞ্জ-১ আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪ লাখ ৯০ হাজার ভোটারের এই বিশাল নির্বাচনী এলাকায় জয় নিশ্চিত করতে প্রার্থীরা দিন-রাত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবার এলাকার সাধারন জনগন ও যুব সমাজ ছাত্র সমাজ, সহ সকলেই বিএনপির পক্ষে মাঠে নামায় ভোটের মেরুকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।তারা বলছেন অন্যান্ন প্রার্থীর তোলনায় কামরুজ্জামান কামরুল বিপুল ভোটের ব্যাবধানে এগিয়ে যাবে এবং বিজয়ের মালা  গলায়  পড়বে।