প্রকাশের সময়: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৭:১১ পূর্বাহ্ণ
ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘ দিনের প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলার ছাতক উপজেলায় দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ‎

মঙ্গলবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা, পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করে। 

কর্মসূচি উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের  সদস্য পরিদর্শক সিন্টু কুমার দাস'র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।‎‎

এতে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের মাঠকর্মীরা অংশ নেন।‎বক্তারা বলেন, মাঠ পর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, ২৪/৭ প্রসূতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে ও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।‎

তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে পড়ে থাকার কারণে  আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387