প্রকাশের সময়: ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৩:৪১ অপরাহ্ণ
পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

‎মোঃ সজিব সরদার : ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের  উদ্যোগে বুধবার (৩  ডিসেম্বর) আছর নামাজ বাদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ।

‎বিশেষ অতিথি প্রো- ভাইস চ্যান্সলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান বলেন, দেশ আজ গভীর দু:খ ও সমবেদনায় আক্রান্ত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। 

‎প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,"খালেদা জিয়া আজ প্রমান  করেছেন তিনি শুধু একজন মায়ের নাম নন,তিনি পুরো জাতির অভিবাবক।তার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

‎তিনি বলেন,জাতীয়  ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য। 

‎দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হাফেজ মো:আবদুল কুদ্দুছ। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,জিয়া পরিষদের ড. আমিনুল ইসলাম টিটো,মাহফুজুর রহমান সবুজ, আরিফুর রহমান, ড. রাহাত মাহমুদ,খায়রুল বাসার মিয়া,মো: শাহজালাল,রিয়াজ কাঞ্চন শহীদ, সুইন আহমেদ, লোকমান হোসেন মিঠু,মাহমুদ আল জামান,মেহেদী হাসান,পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : বাসা-৬, রোড-৫, আটি সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387